🏷️🤝
ব্র্যান্ড পার্টনার প্রোগ্রাম
আমাদের মার্কেটপ্লেস চালান নিজের নামে, নিজের রঙে, নিজের এলাকায়। একা বা কয়েকজন মিলে। পেছনের সার্ভার, পেমেন্ট আর এসক্রো আমাদের।
চালু ব্র্যান্ড: 0টি
এক ইঞ্জিন, দেশের পুরো তালিকা
প্রথম দিন থেকেই আপনার সাইটে সারা দেশের লিস্টিং থাকবে। খালি দোকান দিয়ে শুরু করতে হবে না।
সিস্টেমের খরচ নেই
সার্ভার, পেমেন্ট, AI, SMS, অ্যাপ আর আপডেট প্ল্যাটফর্মের। আপনার খরচ শুধু ডোমেইন আর নিজের মার্কেটিং।
নিজের নাম ও চেহারা
নাম, লোগো, রঙ, ঠিকানা, হেল্পলাইন আর সোশ্যাল পেজ আপনার। সাইটের থিম আর ডোমেইন পরের ধাপে চালু হবে।
এজেন্টদের কমিশন অপরিবর্তিত
আপনার ভাগ আসে প্ল্যাটফর্মের নিজের অংশ থেকে। এজেন্ট পুল, র্যাঙ্ক বা আপলাইনের কিছুই বদলায় না।
গ্রাহকের টাকা নিরাপদ
সব টাকা প্ল্যাটফর্মের এসক্রো দিয়ে যায়। ব্র্যান্ড কখনো গ্রাহকের টাকা নিজে নেয় না।
নিশ্চিত আয়ের প্রতিশ্রুতি নেই
আয় নির্ভর করে আপনার এলাকায় কত লেনদেন হয় তার উপর। ঝুঁকি কম রাখা হয়েছে, কিন্তু কোনো আয় নিশ্চিত নয়।
আয় কীভাবে হিসাব হয়
প্রতিটি লেনদেনে প্ল্যাটফর্মের ফি থেকে আগে এজেন্টদের কমিশন পুল যায়। যা থাকে, তার 40% ব্র্যান্ডের। ক্রেতা আর বিক্রেতা দুই ব্র্যান্ডের হলে ক্রেতার দিক 50% আর বিক্রেতার দিক 50% পায়।
| উদাহরণ: পশুহাটে একটি গরু | ৳1,00,000 |
| প্ল্যাটফর্ম ফি (বিক্রেতা ২% + ক্রেতা ৩%) | ৳5,000 |
| এজেন্ট কমিশন পুল (৭০%, অপরিবর্তিত) | ৳3,500 |
| প্ল্যাটফর্মের অংশ | ৳1,500 |
| ব্র্যান্ড শেয়ার (40%) | ৳600 |
| ক্রেতা-দিকের ব্র্যান্ড | ৳300 |
| বিক্রেতা-দিকের ব্র্যান্ড | ৳300 |
শপে প্ল্যাটফর্ম ফি নেই, তাই সেখানে ব্র্যান্ড পায় বিক্রির 1%। সংখ্যাগুলো শুধু বোঝানোর জন্য।
নিয়ম
- প্রতি জেলায় প্রতিটি মার্কেটপ্লেসে সর্বোচ্চ 3টি ব্র্যান্ড।
- প্রতিটি আসনের বার্ষিক ফি ৳5,000, প্রথম 12 মাস ফ্রি। না দিলে 7 দিন সময়, তারপর সাইট স্থগিত (অর্জিত টাকা হারায় না)।
- গ্রাহক প্রথম যে ব্র্যান্ড দিয়ে আসেন, 12 মাস সেই ব্র্যান্ডের।
- ট্রেড লাইসেন্স, e-TIN আর সব সদস্যের NID লাগবে।
- প্রতিটি ব্র্যান্ড সাইটে লেখা থাকবে: “পরিচালনায় ও পেমেন্ট সুরক্ষায়: ZipCart”।
- লোক বা ব্র্যান্ড আনার জন্য কোনো টাকা নেই। আয় শুধু সত্যিকারের লেনদেন থেকে।
- শুরুর দিকে হিসাব শুধু দেখানো হবে, টাকা পাঠানো শুরু হবে পরে।
যে মার্কেটপ্লেসে আসন খোলা
আসন নেওয়া হয় জেলা অনুযায়ী। আবেদনের পর Super Admin প্রতিটি আসন আলাদাভাবে অনুমোদন করেন।